আমাদের সম্পর্কে
কার্যক্রম ও উদ্দেশ্য
United Humanity and Health Development Programs Foundation
একটি অলাভজনক, মানবিক ও স্বাস্থ্য সহায়ক সংগঠন।
চিকিৎসার অভাবে মৃত্যুর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে থাকা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।বাংলাদেশের প্রায় ৪ কোটিরও বেশি মানুষ হতদরিদ্র। গবেষণা অনুযায়ী, এদের মধ্যে প্রায় ২২% মানুষ চিকিৎসা বা উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে। আজও যদি আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা অন্যান্য সরকারি হাসপাতালে যান, দেখতে পাবেন ফ্লোরে শুয়ে থাকা অসংখ্য রোগী, যাদের অনেকেরই প্রয়োজনীয় ওষুধ কেনার মতো অর্থ নেই। আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা আছে “সরকারি হাসপাতালে সব চিকিৎসা ফ্রি” কিন্তু বাস্তবতা ভিন্ন।বাস্তবে একটি অপারেশন করাতে গেলে রোগীর পরিবারকে হাসপাতালের বাইরে থেকে ওষুধ, ইনজেকশন, সার্জিক্যাল সামগ্রীসহ প্রায় সবকিছুই কিনে আনতে হয়। এই ব্যয় বহন করার সামর্থ্য সবার নেই।ফলে অনেক মানুষ বাধ্য হয়ে •সুদের বিনিময়ে টাকা নেয়। •নিজের রিকশা, ভ্যান বা শেষ সম্বলটুকু বিক্রি করে দেয়। এই দৃশ্যগুলো এতটাই করুণ যে, কাছ থেকে না দেখলে বোঝা সম্ভব নয়।UHDP ঠিক এই মানুষগুলোর পাশেই দাঁড়ায়।আলহামদুলিল্লাহ, আমাদের মাধ্যমে প্রতি মাসে গড়ে প্রায় ৩টি অপারেশন সম্পন্ন হয়।এই সংস্থাটি মূলত তাদের জন্যই যারা চরম দুর্দশায় আছে এবং যাদের পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই।আমাদের কাছে সবচেয়ে বেশি আবেদন আসে বার্ন (আগুনে পোড়া) রোগীদের জন্য। বিশেষ করে ছোট ছোট শিশুরা, যারা দুর্ঘটনাবশত আগুনে পুড়ে যায় এমন আবেদন কখনোই ফিরিয়ে দেওয়ার মতো নয়।একজন বার্ন রোগীকে সাধারণত কমপক্ষে ২০ দিন হাসপাতালে থাকতে হয়, যার মোট চিকিৎসা ব্যয় দাঁড়ায় প্রায় ৪০,০০০ টাকা বা তারও বেশি। এই অর্থ জোগাড় করার সামর্থ্য যাদের একেবারেই নেই!
আমাদের মিশন
বাংলাদেশের প্রতিটি অসহায় মানুষকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা এবং চিকিৎসার অভাবে যেন কোনো জীবন থেমে না যায় তা নিশ্চিত করা। আমরা স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার সাথে প্রতিটি কেস পরিচালনা করি।
আমাদের ভিশন
একটি এমন বাংলাদেশ গড়ে তোলা যেখানে প্রতিটি মানুষ আর্থিক অবস্থা নির্বিশেষে মানসম্মত চিকিৎসা সেবা পাবে। আমরা চাই সমাজে একটি সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে যেখানে সবাই একে অপরের পাশে দাঁড়াবে।
আমাদের মূল্যবোধ
যে মূল্যবোধগুলো আমাদের কাজকে পরিচালিত করে
মানবিকতা
প্রতিটি মানুষের জীবন মূল্যবান এবং সবাই চিকিৎসা পাওয়ার অধিকার রাখে।
স্বচ্ছতা
প্রতিটি অনুদানের ব্যবহার সম্পর্কে সম্পূর্ণ স্বচ্ছ প্রতিবেদন প্রদান করি।
বিশ্বাসযোগ্যতা
আমাদের কাজের মাধ্যমে দাতা ও রোগী উভয়ের বিশ্বাস অর্জন করেছি।
সম্প্রদায়
স্বেচ্ছাসেবক ও দাতাদের একটি শক্তিশালী সম্প্রদায় গড়ে তুলেছি।