মুহাম্মদ এর গল্প

১২ বছরের মুহাম্মদ,বাবার সাথে পাশের বাসার পানির ট্যাংকির পরিষ্কার করার কাজে গিয়েছিল। খেলতে খেলতে এক ছাদ থেকে আরেক ছাদে লাফ দেওয়ার সময় মুহাম্মদ হঠাৎ পা পিছলে পড়ে যায়। নিজেকে বাঁচাতে গিয়ে বাঁ হাতটি চলে যায় পাশে থাকা ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে!!! কারেন্ট তার হাত ছেড়ে দেয়নি। পুড়ে যায় পুরো বাঁ হাত।মুহাম্মদের বাবা তাকে দ্রুত হাসপাতালে নিলেও,অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। আমরা তার চিকিৎসার দায়িত্ব নেই। আলহামদুলিল্লাহ এখন মুহাম্মদ সুস্থভাবে বাড়ীতে অবস্থান করছে।
আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আমি এখন সুস্থ আছি ,আপানদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ।

রোগীর তথ্য

নাম:

মুহাম্মদ

বয়স:

১২ বছর

রোগ:

আগুনে পোড়া

সংগৃহীত:

অবস্থা:

সুস্থ

আরো একজনকে বাঁচাতে সাহায্য করুন

আপনার অনুদান বদলে দিতে পারে আরেকটি জীবন